ফিন্যান্স ও ব্যাংকিং
প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ দেয়া হলো ।
১। ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধির কারণ কী?
অথবা, ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে কেন?
উত্তর : সমাজ-সভ্যতার ক্রমবিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধিবৃদ্ধি পেয়েছে।
২। পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে কেন?
অথবা, পণ্য বাজারে প্রতিযোগিতা সৃষ্টির কারণ কী?
উত্তর : ব্যবসা-বাণিজ্যের কার্য-পরিধি বৃদ্ধির কারণে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে।
৩। কোন উদ্দেশ্যে প্রত্যেক প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে?
উত্তর : সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য/কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য।
৪। সকল / প্রত্যেক প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল কোথা থেকে সংগ্রহ করে?
উত্তর : সবচেয়ে কাঙ্ক্ষিত উত্স থেকে।
৫। কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে?
উত্তর : অর্থায়ন।
৬। অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে / নিয়ন্ত্রণ প্রক্রিয়া কী / কোন নীতি ব্যবহূত হয়?
উত্তর : অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে অর্থায়নের নানাবিধ নীতি ব্যবহূত হয়।
৭। কোন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে?
উত্তর : অর্থায়ন ব্যবস্থাপনা।
৮। প্রশ্ন : বর্তমানে অর্থায়নকে কী হিসাবে ব্যবহার করা হয়?
অথবা, বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের কী হিসাবে ব্যবহার করা হয়?
উত্তর : ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসাবে ব্যবহার করা হয়।
৯। বর্তমানে অর্থায়নকে ব্যবসা ব্যবস্থাপনার সহায়ক প্রক্রিয়ার পরিবর্তে কী হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর : মূলচালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়।
১০। অর্থায়ন কী নিয়ে কাজ করে?
উত্তর : অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
১১। তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে কোনটি?
উত্তর : অর্থায়ন।
১২। ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ আগমনের উপায় কী?
অথবা, ব্যবসা প্রতিষ্ঠানে কীভাবে অর্থের আগমন হয়?
উত্তর : মালামাল /পণ্যদ্রব্য বিক্রয় থেকে ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের আগমন হয়।
১৩। আয়ের সাথে কীসের সঙ্গতি রাখা প্রয়োজন?
উত্তর : ব্যয়ের।
১৪। পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য সহায়তা করে কোনটি?
অথবা, পরিবারের পরিকল্পনামাফিক তহবিলের উত্স নির্ধারণ ও ব্যবস্থাপনা করতে কোন ধারণা সহায়তা করে?
উত্তর : অর্থায়নের ধারণা ।
১৫। বিদ্যালয় কোন ধরণের প্রতিষ্ঠান?
উত্তর : সামাজিক প্রতিষ্ঠান।
১৬। কোন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়?
উত্তর : সামাজিক প্রতিষ্ঠানের ( যেমন- বিদ্যালয়)।
১৭। দর্জির দোকান কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান।
১৮। পরিবার ও বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
অথবা, পরিবার ও বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান নয়?
উত্তর : অমুনাফাভোগী প্রতিষ্ঠান/মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়।
