‘সিনেমার উন্নতির জন্য দর্শকদের সাপোর্টও প্রয়োজন’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:০৮

চলতি বছর সিনেমার হাওয়া বদলের কথা বলছেন সংশ্লিষ্ট প্রায় সবাই। গতবছর থেকে সেই সম্ভাবনার দিকে এগুচ্ছে ঢাকাই ইন্ডাস্ট্রি। শাকিব খান নির্ভর ইন্ডাস্ট্রির ভার এখন কাঁধে নিয়েছেন তরুণ অনেকেই। এই বছর মূলধারার বাণিজ্যিক সিনেমার সংখ্যাটা এখন পর্যন্ত প্রশংসনীয়। অনেকগুলো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলো এরইমধ্যে বেশ আলোচনায়। যার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের ‘শান’ সিনেমাটি। এম রহিম পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজাকে। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়। একই সময়ে মুক্তি পাবে শাকিব খানের ‘বীর’ ও আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’। সিয়াম বলেন, ‘আমাদের সিনেমার অবস্থা ভালো দিকে যাচ্ছে। সিনেমা নিয়ে সরব আলোচনা এখন বেড়েছে। সবার মধ্যে এখন ভালো কাজের তাড়না রয়েছে। সেটি ভীষণ ইতিবাচক। এছাড়া সিনেমার উন্নতির জন্য দর্শকদের সাপোর্টও প্রয়োজন। এই সময় অনলাইনে সিনেমার দেখার প্রবণতা যেভাবে বেড়েছে সেখান থেকে দর্শকদেরও উচিত হলে এসে সিনেমা দেখার অভ্যাস তৈরি করা। যদিও এ আমাদের হলগুলোর এ জন্য আরো উন্নতি প্রয়োজন। তবে সব মিলিয়ে বেশ ভালো একটি দিকে যাচ্ছি আমরা।’