‘ফ্যামিলি ক্রাইসিস’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:১১

এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার প্রচার হচ্ছে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, রোজী সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, শবনম ফারিয়া, রুনা খান, সোহেল খান, মুকিত জাকারিয়া, ডিকন নূর, শামীম হাসান সরকার, তামিম মৃধা, আফরিন শেখ রাইসা, সারিকা সাবা, সৌমিক, মিথিলা, রিয়া প্রমুখ। একটি যৌথ পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।