‘মরিনহো রিয়ালে ফেরার খবর অসম্মানজনক’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেড কোচের পদ থেকে বরখাস্ত হবার পর থেকেই তার রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জন শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে। তবে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস এমন খবরে বেশ বিরক্তিই প্রকাশ করলেন। জানালেন, সাবেক কোচের রিয়ালে ফেরার খবর তাদের বর্তমান কোচ সান্তিয়াগো সোলারির জন্য বেশ অসম্মানজনক। রামোস বলেন,‘আমাদের বর্তমান কোচকে সবার আরও বেশি সম্মান দেওয়া উচিত।’ পাঁচ বছর আগে দল ছেড়ে যাওয়া পর্তুগীজ কোচকে নিয়ে এখনো আলোচনা হয় জেনে বেশ বিস্ময় প্রকাশ করেন রামোস। তার ভাষায়,‘মরিনহো আজ থেকে পাঁচ বছর আগে আমাদের দল ছেড়ে গিয়েছে তারপরও সবাই এখনো তাকে নিয়ে কথা বলে!’