চট্টগ্রামের ফাইনাল আজ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:০১

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা চট্টগ্রাম ভেন্যুর ফাইনাল খেলা আজ বুধবার বিকাল ৩টায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল স্কুল পরস্পরের মোকাবেলা করবে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

গতকাল মঙ্গলবার দিনের প্রথম সেমিফাইনালে জব্বারিয়া একাডেমি টাইব্রেকারে ৩-২ গোলে চট্টগ্রামের জেএম সেন স্কুলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মিউনিসিপ্যাল মডেল স্কুল ১২-০ গোলের ব্যবধানে চট্টগ্রামের রেসিডেন্সিয়াল স্কুলকে হারিয়ে ফাইনালে উঠে আসে।