খুলনায় বিমা মেলায় ১০ কোটি ৬৩ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্স লিমিটেড। যা খুলনায় বিমা মেলার সর্বোচ্চ। ব্র্যাকের সঙ্গে ক্ষুদ্র বিমা চুক্তি অনুসারে এই বিমা দাবি পরিশোধ করা হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাত থেকে বিমা দাবির চেক গ্রহণ করেন ব্র্যাক খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার (দাবি) নজরুল ইসলাম এবং ডিভিশনাল ম্যানেজার (প্রগতি) শাপাতুর রহমান। অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী পরিচালক এম এম মনিরুল আলমসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
