অর্ধেকের বেশি সম্পদ বিক্রির চুক্তি করতে পারবে না কোম্পানি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির শেয়ার হোল্ডারদের অনুমোদন ব্যতিরেকে ঐ কোম্পানির ৫০ শতাংশ বা অর্ধেকের বেশি সম্পদ বিক্রির চুক্তি করতে পারবে না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার বিএসইসির ৭১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মতে, বিএসইসি বিদ্যমান একটি নোটিফিকেশন সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঐ নোটিফিকেশনে অন্যান্য সংশোধনীর মধ্যে নিম্নরূপ সংযোজন উল্লেখযোগ্য। কোন তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদন ব্যতিরেকে উক্ত কোম্পানির পূর্ববর্তী নিরীক্ষিত হিসাবে মোট স্থাবর সম্পত্তির অর্ধেকের বেশি সম্পদ বিক্রির চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। এবং প্রথম লেনদেনের তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে একক বা যৌথভাবে লেনদেনের মাধ্যমে উক্ত বিক্রয়সীমা অতিক্রম করবে না।