এমিরেটসের নতুন ফ্লাইট পেনাংয়ে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৪৬

এমিরেটস এয়ারলাইন আগামী ৯ এপ্রিল থেকে মালয়েশিয়ার পেনাংয়ে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। পেনাং হবে মালয়েশিয়ায় এমিরেটসের দ্বিতীয় গন্তব্য। বর্তমানে রাজধানী কুয়ালালামপুরে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। নতুন ফ্লাইটটি ভায়া সিঙ্গাপুর চলাচল করার ফলে সিঙ্গাপুর ও পেনাংয়ের মধ্যে ভ্রমণকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন।—প্রেস বিজ্ঞপ্তি