নাসিম সেকান্দার সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৭ সালে এই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করে ব্যাংকের টাওয়ার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। নাসিম সেকান্দার ১৯৮৮ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি
