মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সরকারি কলেজে ‘বাঙালিত্বের চর্চা হোক অন্তরে বাহিরে’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পিঠাপুলি উত্সব। মঙ্গলবার মাটির হাড়িতে কয়লার আগুনে তুষের ধোঁয়া তৈরি করে উত্সবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু ও সাহিত্যিক ড. গাজী রহমান।
মেহেরপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৬টি স্টল নিয়ে এই পিঠা উত্সবে অংশগ্রহণ করেছে। পিঠার সঙ্গে মিলিয়ে বাহারি নামের স্টল দিয়ে এ উত্সব অনুষ্ঠিত হয়।
