৪৫ আসামি কারাগারে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫২

রংপুরে অস্ত্রের ভুয়া লাইসেন্সের

ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী সামসুল ইসলাম অস্ত্রের ভুয়া লাইসেন্স তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৪৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত সোমবার বিকালে রংপুরের জেলা ও দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ রাশেদা সুলতানা এ আদেশ প্রদান করেন। রংপুরের দুদক আইনজীবী হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে দুদক আইনজীবী হারুনর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৪৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।