আত্রাইয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫২

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

আত্রাই উপজেলায় সাইফুল ইসলাম রাসেল (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সে উপজেলার পারগুর্ণই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।