শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার ---------এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৩

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দক্ষিণবঙ্গসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকার ক্ষমতায় আছে বলে, গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার বিকালে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদরপুর আঞ্চলিক শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। সদরপুর নির্মাণ শ্রমিক আঞ্চলিক (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) শাখার আয়োজনে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইমান আলী মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সরদার, সদরপুর উপজেলা নির্মাণ শ্রমিক আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল খালেক রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম প্রমুখ।