মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
মতলব উত্তরে ৩ হাজার পিস ইয়াবাসহ ফয়েজ আহমেদ নামের সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ফয়েজ আহমেদ উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। সোমবার রাতে মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম পুটিয়ারপার গ্রামের হাজী আবদুর রবের ছেলে ফয়েজ আহমেদকে তার পকেটে থাকা ২ হাজার পিস ইয়াবাসহ আটক করে। পরে তার তথ্যমতে ঘর থেকে আরো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন মৃধা জানান, আগেও কয়েকবার তিনি ইয়াবাসহ আটক হন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
