আহত আরো এক জনের মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৪

বড়লেখায় পাঁচ খুনের ঘটনা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল চা-বাগানের আলোচিত পাঁচ খুনের ঘটনার পর আহত সুস্মিতা কানন ভক্তা মারা গেছেন। ৯ দিন সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধী থাকার পর সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ নিয়ে পাল্লাথল চা-বাগান হত্যাকাণ্ড ঘটনায় ছয় জন মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেন বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক।