চট্টগ্রামে ককটেল হামলার মামলা
চট্টগ্রাম অফিস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ও বন্দর থানায় ২০১৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরে দায়ের হওয়া ১০টি মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে হাইকোর্টের আদেশে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। কারাগারে প্রেরিত বিএনপির ৪০ নেতাকর্মীর মধ্যে মহানগরীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন।
