ক্যাপসন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৫

ঢাকার রূপনগরের খালের তীর দখল হয়ে যাচ্ছে। খাল ময়লা-আবর্জনায় ভরে গেছে। অথচ পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই। অথচ রূপনগর আবাসিক এলাকার খালটি পুনঃখনন করে এর দুই তীরে গাছপালা লাগিয়ে বসার ব্যবস্থা করা যেতে পারে। খেলাধুলার জন্য একটি সুন্দর জায়গাও হতে পারে খালের তীর ঘেঁষে। সুতরাং রূপনগর আবাসিক এলাকার খালের দুই তীরে গাছপালা লাগিয়ে বসার জন্য আসনসহ সকাল-বিকেল ভ্রমণ এবং  খেলাধুলার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা