নিন্দুকেরাই পারে নিজেকে কলুষিত করে অন্যকে পরিশুদ্ধ করতে। আমাদের সমাজে একটা মানুষের ভালো দিকের তুলনায় তার খারাপ দিকগুলো নিয়ে বেশি আলোচনা হয়। আর এই আলোচনাকে আমরা সমালোচনা বলে জানি। একটা মানুষের সুন্দর ব্যক্তিত্ব ও নিজেকে পরিশুদ্ধ করতে এই আলোচনা বা সমালোচনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিন্দুকেরা অপরের সমালোচনা করে নিজেকে কলুষিত করে তোলে অন্যদের চোখে। কারণ আমাদের সমাজ বা আমরা কেউই অপরের দোষ ধরাকে ভালো ভাবনা বা কাজ মনে করি না। ফলে নিন্দুকেরা আমাদের চোখে নেতিবাচক মানুষ হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে তারা অনেক কষ্টে, মূল্যবান সময় ব্যয় করে যে মানুষের দোষ-ত্রুটি খুঁজে বের করল, সেই মানুষটা নিজের দোষ-ত্রুটিগুলো বর্জন করে একটি আদর্শ ব্যক্তিত্ব প্রতিষ্ঠার সুযোগ পেল। নিজেকে একজন শুদ্ধ মানুষ রূপে গড়ে তুলতে পারল। সমাজে নিন্দুকদের খুবই প্রয়োজন, একটি আদর্শ মানুষের সঙ্গে সঙ্গে একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য।
লতিফা আক্তার চুমকি
ইসলামী বিশ্ববিদ্যায়, কুষ্টিয়া
