গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২২:৫৩

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই স্কুলের তিন ছাত্র নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো আট জনের মৃত্যু হয়েছে। সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গোপালগঞ্জ :কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই স্কুলের তিন ছাত্র নিহত হয়েছে। গতকাল উপজেলার বিশ্বানাথপুর রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাওরাদোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), দশম শ্রেণির ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫) ও হিরণ্যকান্দি গ্রামের মো. লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)। দশম শ্রেণির আরেক ছাত্র মো. সোহানকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে। বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা শেষে এক মোটরসাইকেলে চার বন্ধু ব্যাসপুরের উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, শহরের বেদগ্রামে মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের মিজানুর রহমান রাজিব শেখ (২২) ও পথচারী বেদগ্রামের জিন্নাত মোল্লা (৬৫)।

চৌগাছা (যশোর) : চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা?রি?য়ে রাহুল হো?সেন নান্নু (১৪) না?মে এক স্কুলছাত্র নিহত হ?য়ে?ছে। সে চৌগাছা পৌর এলাকার মাল?য়ে?শিয়া প্রবাসী শাহজামা?লের ছেলে ও হাজি মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যাল?য়ের নবম শ্রেণির ছাত্র। সোমবার বড়? গো?বিন্দপুর বাও?ড়ের নিকটবর্তী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারীতে ট্রলির ধাক্কায় চালক হাসান মিয়া (২০) নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। গতকাল রৌমারী-ঢাকা মহাসড়কে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। হাসান মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামের।

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে                পড়ে দুই জন নিহত হয়েছেন। গতকাল রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের পশ্চিমে কালাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আবুল মালেকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও অজ্ঞাত যুবক (৩০)।

মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপো মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো চার জন। নিহতরা হলেন, সদর উপজেলার বাউরভাগ গ্রামের মোজাহিদুর রহমান (৩৫) ও পাবনা জেলার ঈশ্বরদী গ্রামের আল আমিন (২৫)।