কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০০:২৫

গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আলীপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান                টিটু জানান, মডেল থানার হয়রতপুর ইউনিয়নের আলীপুর সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহতের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যুবকের পরনে ছিল নীল রংয়ের প্যান্ট ও পেস্ট কালারের শার্ট।