ফিলিস্তিন রাষ্ট্রকে রেখে মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা ট্রাম্পের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০০:৪৩

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী রাখার প্রতিশ্রুতি দিয়ে বহু প্রতীক্ষিত মধ্য প্রাচ্যের শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এ পরিকল্পনা উপস্থাপন। 

এ সময় নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, ‘ তার পরিকল্পনা ফিলিস্তিনদের জন্য শেষ সুযোগ হতে পারে।’ তবে ফিলিস্তিনরা ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের এ পরিকল্পনা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় স্বাধীন রাষ্ট্র গড়ার ফিলিস্তিনদের আশা গুঁড়িয়ে দেবে বলেই আশঙ্কা করছেন ফিলিস্তিন কর্মকর্তারা।

আরও পড়ুন: ভোটের কারণে শুক্র ও শনিবার বাণিজ্য মেলা বন্ধ

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন। তিনি শান্তি পরিকল্পনাকে ‘শতাব্দীর সেরা চুক্তি’বলে অভিহিত করেছেন। 

জানা গেছে,  ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউজের সিনিয়র  অ্যাডভাইজার জারেদ কুশনার এই পরিকল্পনার মূল উদ্যোক্তা।  

ইত্তেফাক/ইউবি