নীলক্ষেত মোড়ে প্রয়োজন পদচারী সেতু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ পার হতেই শুরু হয় ব্যস্ত কয়েকটি রাস্তার মোড়। তার মধ্যে অন্যতম কাঁটাবন থেকে পলাশী অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আজিমপুর এই সড়কটিকে দ্বিখণ্ডিত করেছে। উল্লেখ্য, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হল, সমাজকল্যাণ ইন্সটিটিউশন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থাপনা আজিমপুরে অবস্থিত। এছাড়াও নিউমার্কেট ও নীলক্ষেতের বিভিন্ন দোকানে এখানকার শিক্ষার্থীদের নিত্যদিন যাতায়াত করতে হয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পাশেই অবস্থিত ইডেন কলেজের শিক্ষার্থীদের জন্যও সড়কটি অত্যন্ত প্রয়োজনীয়। দেশের অন্যতম ব্যস্ত এ সড়কটি পারাপারে শিক্ষার্থীদের হরহামেশাই বিড়ম্বনার শিকার হতে হয়। এ অবস্থায়, স্থানটিতে ‘পদচারী সেতু’ নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

হাসিবুল হাসান হাসিব

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়