সরিষার হলুদ ক্ষেত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৫০

নেত্রকোনা জেলায় এবার সরিষা আবাদ ভালো হয়েছে। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৭ হাজার হেক্টর আবাদের লক্ষ্যমাত্রার মধ্যে সব জমিতেই সরিষার আবাদ হয়েছে। এদিকে, আবহাওয়া অনুকূল থাকায় এবং রোদ পাওয়াতে সরিষা আবাদে এবার কোনো সমস্যা হয়নি। নেত্রকোনার পূর্বধলা এবং সদরের কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, সরিষার জমিগুলো হলুদ ফুলে পূর্ণ     যেন হলুদ কার্পেট। আবহাওয়া আর  খারাপ না হলে নেত্রকোনায় সরিষার বাম্পার ফলন হবার সম্ভাবনা রয়েছে বলে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক  হাবিবুর রহমান বলেন, গত বছরও নেত্রকোনা জেলায় সরিষার ভালো ফলন হয়েছিল। ছবিটি পূর্বধলা উপজেলার নারায়ণডহর এলাকা থেকে সম্প্রতি তোলা         —ইত্তেফাক