সদরপুরে অবৈধ দোকান-পাট উচ্ছেদ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা:ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সদরপুর-চরভদ্রাসন, সদরপুর-কৃষ্ণপুর সড়কে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার সরকারি জায়গার অবৈধ প্রায় অর্ধশতাধিক দোকানপাট গতকাল শনিবার দুপুরে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার শীলের নেতৃত্বে একদল পুলিশ ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানান।