পরীমনি ওয়েব সিরিজে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:১১

ওয়েব সিরিজে অভিনয় করেছে চিত্রনায়িকা পরীমনি। সিরিজটির নাম ‘পাফ ড্যাডি’। এই ওয়েব সিরিজে পরীমনিকে দেখা যাবে টিনা চরিত্রে। যেখানে টিনা একজন পুলিশ সদস্য। এর ফলে এবারই প্রথম পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে।

গত সোমাবার বিএফডিসিতে ওয়েব সিরিজ পাফ ড্যাডির শুটিংয়ে অংশ নেন তিনি। পুলিশ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ হওয়ার। পুলিশের পোশাকের একটা সম্মান আছে। বাস্তবে পুলিশরা সম্মান পায় জনগণের। আর এই পোশাক পরে আমি সম্মান পাবো আমার দর্শকদের। বিষয়টি বেশ ভালো লাগছে।’

পাফ ড্যাডি সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা সাইদ উন নবী। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সজল। এখানে সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়। এতে আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহসহ অনেকে।

ওয়েব সিরজিটির মূলগল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ১০ পর্বে ওয়েব সিরিজটি হওয়ার কথা থাকলেও অনলাইন প্লাটফর্ম বঙ্গবিডির জন্য ৭ পর্বে শেষ হচ্ছে এটি। 

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।