তা র কা ব চ ন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:১১

নতুন চরিত্র মানেই নতুন চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। ছবিতে গতমাসেই আমি চুক্তিবদ্ধ হয়েছি। প্রায় মাসখানেক ধরে গল্পের চরিত্রটির সঙ্গে মেশার চেষ্টা করেছি। সেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছি। নিজেকে পুরোপরি সিক্রেট এজেন্ট তৈরি করে ছবির শুট শুরু করেছি। এ ছবির শুটিংয়ের মাধ্যমে এ বছর আমার শুট শুরু হলো। সাফি ভাইয়ের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ওনার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। তাছাড়া ওনার কাজ সবাই দেখেছেন, যে কারণে ওনাকে নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই। ছবিটির গল্পটিও দারুণ। থ্রিলার স্বাদ পাবেন দর্শকরা।

 

সিক্রেট এজেন্ট চলচ্চিত্র প্রসঙ্গে

বাপ্পী চৌধুরী