এই সময়ের ছড়া

কিছু একটা করতে হবে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:২৭

জানছি সবই দেখছি সবই

নয় কোনো ফিসফিস

দুধে নাকি ভাসছে সীসা

খাওয়ার জলে বিষ।

 

ভাবতে গিয়ে মাথা ঘোরে

পাই না কোনো দিশ

কিছু একটা করতে হবে

হাত করে নিশপিশ।