ফটো ক্যাপশন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৩৩

পদ্মা ব্যাংক লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু

 

০০০

 

করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড। সম্প্রতি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আলহাজ সামশুল হক চৌধুরীর উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ সম্প্রতি রাজশাহীর পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান অনুষ্ঠানে বক্তব্য দেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাউছার উল আলম এতে সভাপতিত্ব করেন

 

০০০

 

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘বাত্সরিক ঝুঁকি সম্মেলন-২০২০’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. শাহ্জাহান সিরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন