ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও কমেছে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৩৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনও কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির ১৫ কোটি ৭ লাখ ৭ হাজার ৬৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৩৯ কোটি ৬১ লাখ ৯২ হাজার ২৫০ টাকা। যা আগের কার্যদিবস থেকে ২৭ কোটি ৮৬ লাখ টাকা কম। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮১ দশমিক ৭৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ১৫২৬ দশমিক ৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ৫ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮ দশমিক ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার।

টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিবিএস কেব্লস, এসকে ট্রিমস, বৃটিশ আমেরিকান টোব্যাকো, প্যারামাউন্ট টেক্সটাইলস, বিএসসিসিএল, এডিএন টেলিকম, গ্রামীণফোন, ভিএফএস থ্রেড ও স্কয়ার ফার্মা। মূল্যবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—কেডিএস এক্সেসরিজ, ওআইমেক্স ইলেক্ট্রোড, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, মালেক স্পিনিং, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, জাহিন স্পিনিং, নাহী অ্যালুমিনিয়াম ও সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এমআই সিমেন্ট, ন্যাশনাল টি কোং, বিডি ল্যাম্পস, স্ট্যান্ডার্ড সিরামিকস, শাইনপুকুর সিরামিকস, রেনেটা লিমিটেড, ইস্টার্ন কেব্লস, সী পার্ল বীচ, বৃটিশ আমেরিকান টোব্যাকো ও প্রিমিয়ার লিজিং।

অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৬৯ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে ৩৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।