তবুও ফেদেরারকে সমীহ জকোভিচের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৪২

পরিসংখ্যানে নোভাক জকোভিচ স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। রজার ফেদেরারের বিপক্ষে ৪৯টি ম্যাচ খেলে তিনি জিতেছেন ২৬টিতেই। তার ওপর সেই ২০১২ সালের পর থেকে আর কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ফেদেরারের বিপক্ষে হারেরনি জকোভিচ। তবুও আজ অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমিফাইনালের আগে এই সুুইস তারকার প্রতি শ্রদ্ধাবোধের কোনো কমতি নেই জকোভিচের।

স্যান্ডগ্রেনের বিপক্ষে ফেদেরারের কোয়ার্টার ফাইনালের ম্যাচটা দেখেছেন ফেদেরার। সেটার স্মৃতি মাথায় রেখেই তিনি বলেন, ‘সে (ফেদেরার) দেখিয়ে দিয়েছে, কেন সে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। ও কখনোই কোনো অবস্থাতেই হাল ছাড়ে না। এতদিন পরও খেলার প্রতি ওর ঠিক আগের মতোই মনোযোগ আছে।’

টেনিসের বর্তমান র্যাংকিংয়ে দুইয়ে আছেন জকোভিচ। ফেদেরারও খুব বেশি পিছিয়ে নেই। তিনি আছেন তবে, ৩৮ বছর বয়সি ফেদেরারের সাম্প্রতিক ফর্মের চেয়ে অনেকাংশেই এগিয়ে আছেন জকোভিচ। তবে, ফর্ম কিংবা পরিসংখ্যান কোনোটাকেই খুব বেশি মাথায় রাখতে চান না জকোভিচ।

রেকর্ড সাত বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই সার্বিয়ান তারকা বলেন, ‘আমি জানি গ্র্যান্ডস্লামে ওর বিপক্ষে আমার সাফল্য অনেক। তবে, রজার তো রজারই। আমরা সবাই জানি ও যে ধরনের কোর্টে, যে অবস্থাতেই খেলুক না কেন সব সময় নিজের সেরা খেলাটা উপহার দিতে মরিয়া থাকে। ও হলো বড়ো মাপের খেলোয়াড়। বড়ো প্রতিদ্বন্দ্বিতা, সেমিফাইনাল, ফাইনাল, গ্র্যান্ড স্লাম—এমন সব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওর সম্ভাবনাকে কখনোই উড়িয়ে দেওয়া যায় না।’

জকোভিচের বিপক্ষে মাঠে নামার আগে ফেদেরারের অনুপ্রেরণা হতে পারে গেল নভেম্বরের এটিপি ফাইনাল। সেবার রাউন্ড-রবিন লিগে তিনি হারিয়েছিলেন এই জকোভিচকে। জকোভিচের বিপক্ষে মাঠে নামার আগে আশাবাদী এই কিংবদন্তি।

তিনি বলেন, ‘আমি যেমন একটা ম্যাচ কাটিয়েছি, সেটার মতো অনুভূতি আর হতে পারে না। এটা আমাকে আরো বেশি করে তুলছে। আমি আশাবাদী যে, জকোভিচকে আমি হারাতে পারব।’

অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসেরই অন্যতম সফল দুই তারকা হলেন ফেদেরার ও জকোভিচ। গেল ১৬টি আসরের মধ্যে ১৩ বারই শিরোপা জিতেছেন এই দুই জনের কেউ একজন। তবে, আজ একজনকে থেমে যেতে হবে সেমিফাইনালেই।

মহারণের আগে জকোভিচের প্রশংসা করে ফেদেরার বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনটা আমাদের দুই জনের জন্যই খুবই সুবিধাজনক। এখানকার কোর্টের গতিটা আমরা কাজে লাগাতে পারি। ফলে, এটা আমাদের স্বাচ্ছন্দ্য এনে দেয়। নোভাক এখন যা করছে সেটা আমি ১০ বছর ধরে করে এসেছি। এই ম্যাচটা দুই জনের মধ্যে যেই জিতি না কেন তার জন্য বছরটা খুব ভালো যাবে।’