চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল স্কুল বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মিউনিসিপ্যাল মডেল স্কুল ৩-২ গোলে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়।
খেলা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান খালেদুজ্জামান, সম্পাদক লুত্ফুল করিম সোহেল প্রমুখ।
