বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ (ছাত্র) ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল বুধবার শুরু হয়েছে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. শাহীনুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মে. নূর আলম সিদ্দিক, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জুবায়ের ইবনে তাহের, জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. দেলোয়ার হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মাসুদ-উল-হাসান প্রমুখ।
