কমলগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৫২

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে  উত্সুক জনতার ঢল নামে। কমলগঞ্জ পৌর এলাকায় হজরত শাহ্ ইয়াছিন (রহ.) এর বার্ষিক উরশ মোবারক উপলক্ষ্যে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হজরত আদম শাহ্ (র.) মাজার সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা হয়। কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ         —ইত্তেফাক