কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০০

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫-৪০ হতে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার মডেল থানার ওসি শাহজান কবির বলেন, মরদেহের পরনে ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। তবে উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।