মিরসরাইয়ে এক জনের লাশ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০০

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. ইউসুফ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. ইউসুফ উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব মসজিদিয়া ভূঁইয়াপাড়া গ্রামের মৃত ছালামত উল্ল্যাহর ছেলে। বুধবার বেলা ৩টায় নিহতের বাড়ির পূর্ব পাশে খালের পাড়ে একটি ডুমুর গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ ইত্তেফাককে বলেন, উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব মসজিদিয়া ভূঁইয়াপাড়া গ্রামে ইউসুফ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তে মৃত্যুর কারণ বের হয়ে আসবে।