উলিপুরে শেষ হলো পিঠা মেলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০১

উলিপুরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি বন্ধুদের সংগঠন প্রবার আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী পিঠা মেলা। মঙ্গলবার রাতে উলিপুর বিজয়মঞ্চে সংগঠনের মহাসচিব আসাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।  মেলায় বাহারি পিঠার সমাহারে ছয়টি স্টল থাকলেও প্রথম স্থান অধিকার করে উপজেলা প্রশাসনের পিঠা স্টল। এছাড়াও বাহারি পিঠার সমাহার করায় অন্যান্য স্টলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।