টাঙ্গাইলে শরিয়ত বয়াতির জামিন আবেদন নামঞ্জুর

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০২

টাঙ্গাইলের মির্জাপুরের শরিয়ত সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, আসামি শরিয়ত সরকারের পক্ষে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এস আকবর খান জামিনের বিরোধিতা করেন।