ছাত্র নির্যাতনের ঘটনায় বরিশাল আইএইচটির চার ছাত্র বহিষ্কার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৩

গভীর রাতে ছাত্র নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকায় চার ছাত্রকে বহিষ্কার করেছে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কর্তৃপক্ষ। বুধবার বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউট অধ্যক্ষ এস এম সাইফুল ইসলাম। তিনি জানান, ২৩ তারিখ রাতে বয়েজ হোস্টেলের ৪১৩ নম্বর কক্ষে ডেন্টাল অনুষদের মো. সালাউদ্দিনকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলো, রেডিওলজি বিভাগের ২য় বর্ষের ছাত্র সাগর বিশ্বাস দেবজিত্, সৈকত বিশ্বাস, একই বর্ষের ডেন্টাল অনুষদের মো. ইমন এবং ফার্মেসি অনুষদের পিয়াস চন্দ্র কুড়ি।