কালিয়ায় দুই জুয়াড়ি ও মাদকসেবীকে কারাদণ্ডাদেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৫

নড়াইলের কালিয়ায় দুই জুয়াড়ি এবং এক মাদকসেবীকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার নড়াগাতী থানা পুলিশ তাদের আটক করে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম এ আদেশ দেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সকালে পৃথক স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় মঙ্গলপুর গ্রামের রজ্জাক মোল্যার ছেলে রফিকুল মোল্যাকে ও জুয়া খেলার অপরাধে সোহেল ফকির (১৯) ও মোরাদ হোসেনকে (১৯) পুলিশ আটক করে। রফিকুলকে আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও জুয়া খেলার দায়ে ঐ দুই জনকে ২০০ টাকা জরিমানার আদেশ দেন।