দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
জেলার দীঘিনালায় সেচ পাম্পের সাথে ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার ছোট মেরুং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী মেহজাবিন আক্তার সুরভী (১৩) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
জানা যায়, উপজেলার ছোটমেরুং গ্রামের ৩ নং কলোনি এলাকায় বাড়ির পাশের তামাক ক্ষেতে সেচ পাম্পে মুখ ধোয়ার সময় সেচ পাম্পের সাথে ওরনা জড়িয়ে যাওয়ায় মাথায় মারাত্মক জখম হয় তার। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুল ছাত্রী সুরভির বাবা মোজাম্মেল হক ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক পলাশ দেব জানান, ‘মেহজাবিন অত্যন্ত মেধাবি ছাত্রী ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
