নাগেশ্বরীতে ধর্ষণ মামলায় আটক এক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৭

নাগেশ্বরীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার মামলায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আটকের পর বুধবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বিকালে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের সাত বছরের এক শিক্ষার্থীকে ষাটোর্ধ্ব বৃদ্ধ হবিবর রহমান নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিত্সার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে শিশুটির দাদা বাদী হয়ে হবিবুরকে আসামি করে মামলা দায়ের করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, রাতেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরদিন হবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।