নেত্রকোনায় মুজিববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৭

 ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোনা পাবলিক হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, ডিডিএলজি জিয়া আহমেদ সুমন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন।