নিয়োগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:১৩

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক ‘গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ’, ফরিদগঞ্জ, চাঁদপুর এর জন্য শূন্যপদে অধ্যক্ষ নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবরে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। —সভাপতি      সিএম-১৩৬

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর-এ গ্রন্থাগারিক সৃষ্ট-০১, ল্যাব সহকারী (আইসিটি সৃষ্ট-০১, পদার্থ বিজ্ঞান সৃষ্ট-০১, জীব বিজ্ঞান সৃষ্ট-০১, রসায়ন সৃষ্ট-০১) পদে লোক নিয়োগ দেয়া হবে। গ্রন্থাগারিক ৫০০/- (পাঁচশত) এবং ল্যাব সহকারী পদে ৩০০/- (তিনশত) টাকার পোস্টাল অর্ডার/পে-অর্ডার (অফেরতযোগ্য), ০২ কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদন করতে হবে। ল্যাব সহকারী পদে এসএসসির মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি সংযুক্ত করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। সহদেব চন্দ্র পাল, অধ্যক্ষ, আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর।               সিকে-২৪৪

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারী বিধিমোতাবেক নারায়ণগঞ্জ জেলাধীন সদর উপজেলা কমপ্লেক্সে অবস্থিত ঐতিহ্যবাহী কমরআলী হাইস্কুল এন্ড কলেজ (জেএসসি, এসএসসি ও এইচএসসি মূলকেন্দ্র) সস্তাপুর, ফতুল্লায় একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবিসহ আবেদনপত্র নিয়ে আগামী ১৬/০২/২০২০ইং সকাল ১০ ঘটিকায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। —প্রধান শিক্ষক               সিএম-১৩৪

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি মোতাবেক আবদুল ওহাব ডিগ্রী কলেজ, ডাক: খিলপাড়া, উপজেলা: চাটখিল, নোয়াখালী এ শূন্যপদে একজন অধ্যক্ষ এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে ১। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১ জন, ২। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ১ জন এবং ৩। ল্যাব সহকারী (পদার্থ বিজ্ঞান) ১ জন নিয়োগ করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। উল্লেখ্য, কলেজে অধ্যক্ষের জন্য ফ্রি ফ্যামিলি কোয়ার্টার রয়েছে। সভাপতি, ০১৭৩৩৯৯৯৮৮৮। সিএম-১৩৭