স্মার্টফোন থেকে শিশুদের দূরে রাখুন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:১৬

তথ্যপ্রযুক্তির উত্কর্ষের এই যুগে নিত্যদিনের অন্যতম সঙ্গী স্মার্টফোন। কিন্তু সেটা থাকে বেশিরভাগ সময় শিশুদের দখলে। শহুরে কিংবা গ্রামের শিশুরা এখন স্মার্টফোন নিয়ে বেশি সময় কাটায়। অনেক সময় দেখা যায়, অভিভাবকরা শিশুদের শান্ত রাখার জন্য তার হাতে স্মার্টফোন বা ট্যাব ধরিয়ে দেন। গান, কার্টুন কিংবা ইউটিউবে মজার মজার ভিডিও চালিয়ে তাদের শান্ত রাখা হয়। গ্রাম বা শহর প্রায় সব জায়গায় এই চিত্র। স্মার্টফোন শিশুদের শান্ত রাখা, খাওয়ানো কিংবা কোনো বায়না থেকে উদ্ধার পেতে মা-বাবার জন্য সহজ ও স্বস্তিদায়ক মাধ্যম হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন আসক্তি মাদকাসক্তির মতোই ভয়ংকর হতে পারে। তাই তাঁরা বলেছেন ১৮ বছর বয়সের আগে সন্তানদের হাতে স্মার্টফোন না দিতে। এখন লক্ষ করা যায়, শিশুরা স্মার্টফোনে এমনই আসক্ত হয়ে উঠেছে যে, তারা পড়াশোনা বাদ দিয়ে সব সময় স্মার্টফোন নিয়েই থাকছে। তাই অভিভাবকদের এক্ষুনি সচেতন হওয়া প্রয়োজন। শিশুকে স্মার্টফোন আসক্তি থেকে দূরে রাখা হোক।

ইমাম হোসেন

শিক্ষার্থী, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম