সভাপতি রুবেল, সম্পাদক আনোয়ার
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের নির্বাচনে দৈনিক পূর্বকোণের রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াত্ হোসেন রুবেল সভাপতি ও দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাঙ্গামাটি প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল মোতাবেক বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২ নং ও ৪ থেকে ১১ নং পদে একাধিক প্রার্থী না থাকায় নির্ধারিত সময়ে শুধু সভাপতি ও সাধারণ পদের জন্য গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য পদের সহ-সভাপতি পদে অলি আহমেদ, কোষাধ্যক্ষ পদে পুলক চক্রবর্তী, দফতর সম্পাদক পদে সুপ্রিয় চাকমা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে ডা. আব্দুল হামিদ নির্বাচিত হন, দপ্তর সম্পাদক পদে এ কে এম জহুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদ। এ পদে অন্যরা হলেন সৈয়দ মাহাবুব আহামদ, মোস্তফা কামাল, হরি কিশোর চাকমা।
