ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে সজীব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্যমেলা প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাণিজ্য মেলায় দায়িত্বরত পরিদর্শক বিপ্লব ভৌমিক জানান, তামিম ইসলাম ও বাদল নামে দুজন মেলায় ঘোরাঘুরির সময় ডিবি পরিচয়ে তাদের আটক করে সজীব ও তার তিন সহযোগী। তারা তল্লাশির নামে দুই দর্শনার্থীর পকেট থেকে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় সন্দেহ হলে তিনি ও সার্জেন্ট মোহাম্মদ আলী আহম্মদ এগিয়ে যান। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তারা সজীবকে গ্রেফতার করেন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সজীবকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।
