জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাছান গ্রামের ভূঁইয়ারহাট এলাকায় বাক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১১) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী বাড়ির রাকিব হোসেন (১৯) নামের এক যুবক এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। বুধবার গ্রেফতারের পর রাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, গতকাল সকাল ৮টার দিকে শিশুটিকে তাদের বাড়ির সামনে থেকে ডেকে টাকা ও চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রাকিব তার ঘরে নিয়ে যায়। এ সময় তার ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে এসে বিষয়টি পরিবারের লোকজনকে জানায় শিশুটি ।
