সাভারের আশুলিয়ায় ইজিবাইক ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জিরানী-শিমুলিয়া আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলরত একটি ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে তিন যুবক। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো— আশুলিয়ার গোয়াইলবাড়ী এলাকার মো. মুনছের আলীর ছেলে মো. লিটন, জনি আহমেদের ছেলে সিফাত আহমেদ ও পাড়াগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে নিরব হোসেন।
