ঢাকার নবাবগঞ্জে জনি, জিহাদ ও মিজানুর নামে তিন মাদক ব্যবসায়ীকে কারাদ্ল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর আদালত এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা সবাই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলার নয়নশ্রী গ্রামের জনিকে ৯ মাস, দেওতলা গ্রামের জিহাদকে ৬ মাস ও একই গ্রামের মিজানুরকে ৬মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন আদালত।
