সম্প্রতি কোয়ান্টাম গ্রুপের সৌজন্যে গাজীপুরের কাপাসিয়া থানার খিরাটী গ্রামে ৫০০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কোয়ান্টাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোয়ান্টাম গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
